সংবাদ শিরোনাম ::
মেঘনায় কাপরের দোকানী ও ক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৭:০৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০ ৬৮৫ বার পড়া হয়েছে
১৯ মে,২০২০, আজকের মেঘনা ডটকম, সেলিম আহাম্মেদ : মেঘনা উপজেলায় তিন কাপরের দোকানী ও ক্রেতাকে ১২৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকাল ৭ টায় উপজেলার মানিকার চর বাজারের এনাম সুপার মার্কেটে এ অভিযান চালায়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি কামরুল হাসান ও মেঘনা থানার অফিসার ইনচার্জ আবদুল মজিদ। সাফায়ত ফ্যাশন, খিদমাহ ফ্যাশন, সৌরভ ফ্যাশন নামের তিন দোকানের মালিক ও একাধিক ক্রেতা কে এ ১৬৫০০ টাকা জরিমানা করেন। করোণা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি না মেনে ঈদকে সামনে রেখে সামাজিক দূরত্ব বজায় না রেখে গনজমায়েত করে মার্কেট চালু রাখায় গতকাল প্রশাসন মার্কেট কে লকডাউন ঘোষণা করে। আইন না মেনে মার্কেট খোলা রেখে কেনা বেচা করা হয়।















