সংবাদ শিরোনাম ::
নৌযান চলাচলে সতর্কতা
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০২:২১:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০ ২৪৭ বার পড়া হয়েছে
২৯ নভেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
মাঝারি ধরনের কুয়াশার কারণে দেশের সব এলাকার নৌযানকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই সতর্কতা দেওয়া হয়েছে। তবে এসব নৌযানকে কোনো সংকেত দেখাতে হবে না। এদিকে, আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিনদিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।













